tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশঅভয়নগরে চালককে 'হত্যা' করে ভ্যান ছিনতাই

অভয়নগরে চালককে ‘হত্যা’ করে ভ্যান ছিনতাই

প্রথম নিউজ২৪, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে এক যুবককে ‘হত্যা’ করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যানচালক লিমন শেখ উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের মেজো ভাই লিখন শেখ বলেন, ‘সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। সকালে জানতে পারি শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই লিমনের। কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ভ্যান চুরির উদ্দেশ্য চালককে শ্বাসরোধে হত্যার পর লাশ বাগানের একটি মরা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’