tanaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিনোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সেমিনার

নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল কাইয়ুম মাসুদ।

সেমিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এআই ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি শিগগিরই নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “এআই বর্তমান বিশ্বে যুগান্তকারী পরিবর্তন আনছে। আমাদের অন্যতম রপ্তানি খাত গার্মেন্টসে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে, বিশেষ করে অদক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে। তাই দক্ষতা অর্জনের বিকল্প নেই। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সে লক্ষ্যেই কাজ করছে—দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।”