tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

একাধিক প্রোফাইল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের পর অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

তবে এটি আপনার মূল ফেসবুক প্রোফাইলকে প্রভাবিত করবে না। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় আপনি প্রথম যে প্রোফাইলটি তৈরি করেন, সেটিই আপনার মূল প্রোফাইল। 

আপনি চাইলে আপনার অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। আপনার অতিরিক্ত প্রোফাইল কোনো গ্রুপ পরিচালনা করলে, সেই গ্রুপের প্রশাসনিক দায়িত্ব (অ্যাডমিন) মূল প্রোফাইলে হস্তান্তর করুন।

এছাড়া অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মূল প্রোফাইলে যুক্ত করার সুযোগও থাকতে পারে। এজন্য বন্ধু হিসেবে যুক্ত হওয়া, আবার গ্রুপে যোগ দেয়া অথবা পেজ ফলো করতে পারবেন।

অতিরিক্ত প্রোফাইলের তথ্যের কপি ডাউনলোড করুন

আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করা যাবে। ওই তারিখের পর আপনার অতিরিক্ত প্রোফাইল এবং এর সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।