tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদচাকরীসিটি ব্যাংকে সিনিয়র ম্যানেজার নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত

সিটি ব্যাংকে সিনিয়র ম্যানেজার নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত

সিটি ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এক নজরে নিয়োগের তথ্য

পদের নাম: সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

যেসব যোগ্যতা প্রয়োজন

প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, কমপ্লায়েন্স এবং ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনসহ সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদন প্রক্রিয়া জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬