tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসালমান হত্যার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ যা জানাল

সালমান হত্যার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ যা জানাল

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্য পুরোপুরি কাটেনি। সম্প্রতি আদালতের নির্দেশে ঘটনাটি ‘আত্মহত্যা’ নয়, ‘হত্যা মামলা’ হিসেবে নতুন করে তদন্ত শুরু হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) রমনা থানা পুলিশ ১১ জনকে আসামি করে এ মামলার তদন্তে নামে। ইতোমধ্যে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এ সংক্রান্ত চিঠি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

এ নিয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের বলেন,
“সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কয়েকজন আসামি দেশের বাইরে অবস্থান করছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে। খুব শিগগিরই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে মামলার আলোচনায় আবারও উঠে এসেছে ১৯৯৭ সালে দেওয়া আসামি রেজভী আহমেদ ফরহাদের একটি জবানবন্দি। সে সময় আদালতে দেওয়া ১৬৪ ধারার এ জবানবন্দিতে রেজভী দাবি করেন, সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

জবানবন্দিতে তিনি আরও দাবি করেন, সালমান শাহকে হত্যার জন্য নাকি একটি আর্থিক লেনদেন ও চুক্তি হয়েছিল। তবে এসব বক্তব্য আদালতে স্বীকারোক্তি হিসেবে গ্রহণযোগ্য কি না এবং এগুলোর সত্যতা কতটা, তা বর্তমান তদন্ত শেষে আইনিভাবে নির্ধারণ হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের এই আলোচিত মামলার নতুন তদন্ত আবারও জনমনে কৌতূহল তৈরি করেছে। এখন সবার নজর তদন্ত সংস্থার পরবর্তী পদক্ষেপ ও আদালতের সিদ্ধান্তের দিকে।