tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনভিন্নভাবে জন্মদিন পালন পরীমণির

ভিন্নভাবে জন্মদিন পালন পরীমণির

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণেও সবসময় আলোচনায় থাকেন। প্রতি বছর জন্মদিনে আয়োজিত জমকালো উৎসবের কারণে ভক্তদের নজর থাকে তার দিকে। তবে এবার জন্মদিনে দেখা গেল একটু অন্যরকম আবহ।

নিজের জন্মদিনে তোলা কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলোতে দেখা যায়— হাতে কেক, মুখে মিষ্টি হাসি; সরল ও স্বাভাবিক সাজে ধরা দিয়েছেন পরীমণি।

ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা— সবকিছু নিয়েই আজকের এই জীবন।’

শেষে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার ইমোজি যোগ করেছেন অভিনেত্রী।