tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের জন্য শুল্ক বিরতির মেয়াদ বাড়ালো

যুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের জন্য শুল্ক বিরতির মেয়াদ বাড়ালো

প্রথম নিউজ২৪, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীন সোমবার তাদের শুল্ক বিরতি ৯০ দিন বাড়িয়েছে। এতে আমেরিকার খুচরা ব্যবসায়ীরা বছরের শেষে ক্রিসমাস মৌসুমের জন্য মজুদ বাড়াতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দিয়েছেন, তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তা ১২ নভেম্বর স্থানীয় সময় রাত ১২:০১ টা পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ স্থগিত রাখবে। অন্য সব শুল্ক বিরতি সংক্রান্ত শর্ত বহাল থাকবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও মঙ্গলবার সকালে একইরকম একটি ৯০ দিনের স্থগিতাদেশ দিয়েছে, যা এপ্রিল মাসে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য ও বিনিয়োগ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও ৯০ দিন পিছিয়ে দিয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আমরা এখনও চীনেরসঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের অর্থনৈতিক সম্পর্কের বাণিজ্য সমতা ও জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলি সমাধান করা যায়।

এই আলোচনার মাধ্যমে চীন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য সমতা বিষয়ক সমাধানে এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবেলায়। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে শুল্ক বিরতি মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২:০১ টায় শেষ হওয়ার কথা ছিল। নভেম্বরের প্রথম দিকে এই সময়সীমা বাড়ানো হয়েছে। যা ক্রিসমাস মৌসুমের জন্য ইলেকট্রনিক্স, পোশাক ও খেলনার আমদানিতে কম শুল্ক হার বজায় রাখার সুযোগ দেবে। নতুন আদেশ অনুযায়ী, চীনা পণ্যের ওপর আমেরিকার শুল্ক ১৪৫ ভাগে না ওঠার সুযোগ রাখে এবং আমেরিকার পণ্যের ওপর চীনের শুল্ক ১২৫ ভাগে পৌঁছানোর সম্ভাবনাও বন্ধ করে দেয়।