tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আজ ইসির বৈঠক

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আজ ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সোমবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল (রোববার, ১৯ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকটি আজ সকাল ১০টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত আমন্ত্রণপত্র অনুযায়ী, বৈঠকে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে অংশগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন— সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান; জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার; মহাপুলিশ পরিদর্শক (আইজিপি); বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র‍্যাবের মহাপরিচালকরা; এছাড়া এসবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকরাও আমন্ত্রিত হয়েছেন।