ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব প্রার্থীর রিটার্নিং কর্মকর্তাদের রায়ের বিরুদ্ধে ইসিতে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের মাঠে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সারাদেশের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব বুথ পরিদর্শন করেন।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। ১ নম্বর বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
২ নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জেলা সমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।
৩ নম্বর বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।



