tanaka
প্রচ্ছদজাতীয়ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।

তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল। তার ভাষ্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানোর পর মামলার বিস্তারিত তথ্য ও আদালতের পরবর্তী কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সূত্র থেকে আরও তথ্য জানার চেষ্টা চলছে।