tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশচাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্থগিত রয়েছে।

স্টেশনমাস্টার মো. হাসিবুল হাসান জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনে ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস সকাল ছয়টা থেকে আটকে আছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে তিনি জানান।