tanaka
প্রচ্ছদজাতীয়প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন টের পান বিভিন্ন অঞ্চলের মানুষ।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ছাতক, সুনামগঞ্জ। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে। সিলেট নগরীসহ আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১০। ভূমিকম্পটির গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে প্রায় ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার, যা অগভীর হওয়ায় বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়।