tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দরকর্মী। ঝুঁকি উপেক্ষা করে আগুন নেভানোর কাজে অংশ নেওয়ার সময় অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ অক্টোবর বিমানবন্দরের একটি প্রস্থান গেটের কাছে আগুন ছড়িয়ে পড়ে। আগুন যাতে রানওয়েতে থাকা অন্য বিমানে ছড়িয়ে না পড়ে এবং যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সুলতান ও তার সহকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন।

এ সময় তারা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নেভানোর সময় অতিরিক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় সুলতানের বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুলতানের ছয়টি সন্তান রয়েছে। তার বাবা ছেলের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশ ও মানুষের সেবা করতে গিয়েই তার ছেলে প্রাণ হারিয়েছেন।

বিপদের মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সুলতান আল-কাহতানির নেওয়া পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ