tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপ্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেফতার করবে: শাহজাহান চৌধুরী

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেফতার করবে: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “আমাদের আমিরে জামায়াতকে বলতে চাই, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। ন্যাশনালি বলব না, তবে যাদের নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছেন, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে।”

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের দলীয় প্রার্থী হিসেবে তিনি আরও দাবি করেন, “জামায়াতে ইসলামীর জন্য এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দিন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র দেশে ঢুকতে পারে—এ বিষয়ে সজাগ থাকতে হবে।”

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশকে অনুসরণ করতে হবে, ওসি সকালে আপনার প্রোগ্রাম জেনে আপনাকে প্রোটোকল দেবে। টিএনও (ইউএনও) সাহেব উন্নয়নের হিসাব নমিনির কাছ থেকে জানতে চাইবেন।”

সম্মেলনে স্থানীয় উন্নয়ন প্রকল্পে সহযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। তখন আমার প্রার্থীতাও ঘোষিত হয়নি। লোহাগাড়া ও সাতকানিয়ায় কোটি টাকার উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে।” জনগণের চাহিদা ও সমস্যার প্রতি নজর দেওয়ার আহ্বানও জানান তিনি।

শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।