tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদঅন্যান্য২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯১টি ভূমিকম্প

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯১টি ভূমিকম্প

প্রাণঘাতী শুক্রবারের ভূমিকম্পের পর স্বাভাবিক পরিস্থিতি ফেরার আগেই শনিবার রাজধানী ও আশপাশের এলাকায় আট ঘণ্টার ব্যবধানে তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন কম্পনের এ ধারাকে ‘ভালো লক্ষণ নয়’ বলে সতর্ক করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯১টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে জানানো হয়, গত সাত দিনে মোট ৮৫২টি ভূমিকম্প হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর পলাশে। একই দিন সন্ধ্যায় বাড্ডায় পরপর দুটি কম্পন ঘটে—সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩.৭ মাত্রা এবং এক সেকেন্ড পর ৪.৩ মাত্রার ভূমিকম্প।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়া, ভবনের হেলে পড়া ও ফাটল ধরার ঘটনাও ঘটে।

বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন ভূকম্পন বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। তাই সতর্কতা ও প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।