tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী—এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “দেশ নির্বাচনমুখী। সেই নির্বাচনে সরকারকে সার্বিক সহায়তা করব। নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব, যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।”

সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেসামরিক প্রশাসনকেও সহযোগিতা করছে। শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূমিকাও তিনি বিশেষভাবে তুলে ধরেন।

তিনি জানান, ২০১৩ সাল থেকে শান্তিকালীন পদক প্রদান করা হচ্ছে। এবারও সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক ও বিশিষ্ট সেবা পদকে ভূষিতদের সম্মাননা দেওয়া হয়েছে। পদকপ্রাপ্ত সবাইকে তিনি অভিনন্দন জানান।

সেনাপ্রধান বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাসদস্যরা সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। তাদের দেশপ্রেম, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও দায়িত্ববোধের কারণেই এসব সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বিশেষ অবদানের জন্য ৬৪ সেনাসদস্য এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। এ সময় ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে অবদান রাখার জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।