tanaka
প্রচ্ছদসারাদেশজামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিমুলতলী এলাকা থেকে একটি মোটরসাইকেল ও অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।