tanaka
প্রচ্ছদসারাদেশসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে বাসটি দুর্ঘটনার শিকার হলে হতাহতের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই হাসপাতালে আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

এখনো নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।