tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদিরের উপন্যাস ‘মায়ার সিংহাসন’

রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদিরের উপন্যাস ‘মায়ার সিংহাসন’

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে নতুন একটি উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির। ‘মায়ার সিংহাসন’ শিরোনামের এই উপন্যাসটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন। বইটি প্রকাশিত হবে আগামী ১৭ নভেম্বর।

জানা গেছে, উপন্যাসটির উপজীব্য হলো বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, তাঁর শিল্পসত্তার বিকাশ, সংগ্রাম এবং সময়ের সঙ্গে তাঁর বিবর্তন। লেখকের বর্ণনায়, ‘মায়ার সিংহাসন’ কেবল একটি উপন্যাস নয়—এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব—সব মিলিয়ে পাঠককে নিয়ে যাবে এক মায়াময় সুরের জগতে।

লেখক বলেন, “যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ের ভেতরে ঢুকে পড়েছি—যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।”

চন্দ্রবিন্দু প্রকাশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে এক নতুন সংযোজন হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থার আশা, বইটি পাঠকদের দেবে এক নতুন সাহিত্যিক অভিজ্ঞতা এবং হয়ে উঠবে রুনা লায়লার কিংবদন্তি জীবন, সুর ও মায়ার এক অনন্য স্মারক।