tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমনীষ মালহোত্রার দীপাবলি পার্টিতে ঝলমলে কারিনা, সাদামাটা সাজে নজর কাড়লেন সাইফ

মনীষ মালহোত্রার দীপাবলি পার্টিতে ঝলমলে কারিনা, সাদামাটা সাজে নজর কাড়লেন সাইফ

বলিউডের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার দীপাবলি আয়োজন। মুম্বাইয়ের এই জমকালো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা সাইফ আলি খান ও তাঁর স্ত্রী কারিনা কাপুর খান। সঙ্গে ছিলেন কারিনার বোন অভিনেত্রী কারিশমা কাপুর। তারকাবহুল সন্ধ্যায় বিশেষ নজর কেড়েছে সাইফ-কারিনার সাজপোশাক।

বলিউডের ফ্যাশন সচেতন অভিনেত্রীদের মধ্যে কারিনা কাপুর খানের অবস্থান বেশ উঁচুতে। পোশাক নির্বাচন থেকে শুরু করে ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস—সবকিছুতেই নিজের স্বতন্ত্র স্টাইল তুলে ধরেন তিনি। মনীষ মালহোত্রার দীপাবলি পার্টিতেও এর ব্যতিক্রম হয়নি।

অনুষ্ঠানের জন্য কারিনা বেছে নিয়েছিলেন সোনালি রঙের ঝলমলে সিকুইন শাড়ি। এর সঙ্গে পরেছিলেন একই রঙের ব্যাকলেস ব্লাউজ। তাঁর সাজে বাড়তি আকর্ষণ যোগ করে স্মোকি আই মেকআপ, গোলাপি-নিউড শিমারি লিপস্টিক এবং গালে হালকা ব্লাশ ও ব্রোঞ্জারের ছোঁয়া। সব মিলিয়ে উৎসবের সন্ধ্যায় নজরকাড়া উপস্থিতি ছিল অভিনেত্রীর।

অন্যদিকে, স্ত্রীর পাশে বেশ স্বাচ্ছন্দ্য ও সাবলীল ভঙ্গিতে হাজির হন সাইফ আলি খান। কারিনার ঝলমলে সাজের বিপরীতে নবাব বেছে নিয়েছিলেন তুলনামূলক সাদামাটা পোশাক। তাঁর পরনে ছিল নেভি ব্লু রঙের কুর্তা ও সাদা পায়জামা। সঙ্গে কমলা রঙের চশমা এবং ক্যাজুয়াল স্যান্ডেল। সাধারণ পোশাকেও নিজের ব্যক্তিত্ব ও স্টাইল ধরে রেখেছিলেন অভিনেতা।

দীপাবলির এই আয়োজনে সাইফ-কারিনার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। দুজনের ভিন্নধর্মী সাজে উৎসবের সন্ধ্যায় ফুটে উঠেছে আলাদা সৌন্দর্য—কারিনার ঝলমলে ফ্যাশন আর সাইফের অনাড়ম্বর নবাবি লুক।