tanaka

চালু হচ্ছে ২০২৭ সালের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। তবে ২০১২ সাল থেকে অযোগ্য বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি হামলা, ১১ জন নিহত

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি হামলা, ১১ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গোলা আঘাত হানে। পরিবারের সদস্যরা তখন নিজেদের বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী রয়েছেন। তিনি বলেন,

“তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু যা ঘটেছে, তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।”

সংস্থাটি এক পৃথক বিবৃতিতে জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) সহায়তায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুটি শিশুর দেহাবশেষ এখনো নিখোঁজ রয়েছে, কারণ প্রচণ্ড বিস্ফোরণে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

হামাস ঘটনাটিকে “গণহত্যা” হিসেবে নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, কোনো কারণ ছাড়াই ওই পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করা হয়।

এদিকে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, চলমান বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যেই শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য ও চিকিৎসাসহ জরুরি মানবিক সহায়তার প্রবাহও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।