tanaka

চালু হচ্ছে ২০২৭ সালের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। তবে ২০১২ সাল থেকে অযোগ্য বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
প্রচ্ছদজাতীয়গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের মৃত্যু, বিষপানের অভিযোগ

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের মৃত্যু, বিষপানের অভিযোগ

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। বিষপানের পর অসুস্থ হয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীরুল। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁর মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।

এদিকে, তানভীরুলের মৃত্যু নিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তাঁর কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা ছিলেন।

আরিফ মইনুদ্দিন আরও বলেন, গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তানভীরুল। ক্ষতস্থানে সংক্রমণের কারণে তাঁকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। তীব্র ব্যথার কারণে তিনি প্রায়ই খুঁড়িয়ে হাঁটতেন এবং কষ্টে কান্নাকাটি করতেন। দীর্ঘদিনের এই শারীরিক যন্ত্রণা তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে মনে করেন তিনি।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।