tanaka
প্রচ্ছদরাজধানী‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে ‘নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনুদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম এবং প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ড. মো. সবুর খান।

সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।