tanaka
প্রচ্ছদসারাদেশ৪৬তম বিসিএসের নিয়োগের গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১ হাজার ৪১৬ জন

৪৬তম বিসিএসের নিয়োগের গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১ হাজার ৪১৬ জন

৪৬তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া হলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। সে ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ বা ভিন্নরূপ কোনো তথ্য পাওয়া গেলে তার নিয়োগসংক্রান্ত আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

এর মাধ্যমে ৪৬তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।