tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজোট সরকার গঠনে একমত নেতানিয়াহু, প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকট

জোট সরকার গঠনে একমত নেতানিয়াহু, প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকট

ইসরায়েলে জাতীয় জোট সরকারের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিতে একমত হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

এতে নেতানিয়াহু বলেন, একজন নেতা হিসেবে আমার দায়িত্বের কারণে সবচেয়ে বড় দলের আদর্শের পাশাপাশি সবকিছুই এখন একপাশে সরিয়ে রাখাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে প্রাথমিকভাবে দায়িত্ব পালনে প্রস্তুত বলেও জানান নেতানিয়াহু।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য চলতি মাসের শুরুর দিকে আইজেনকটকে ২৮ দিনের সময় বেঁধে দেন। এরপর আইজেনকট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমঝোতার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার আইজেনকট নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির বিরুদ্ধে ৬ ডিসেম্বরের ডেডলাইনের মধ্যে সরকার গঠনের আলোচনায় কালক্ষেপণের অভিযোগ আনেন।