বাংলাদেশ ডাক বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিট ও অফিসে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ১১টি ক্যাটাগরিতে মোট ২৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৭ থেকে ২০তম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ
- কার্যালয়: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা
- চাকরির ধরন: সরকারি চাকরি
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬
- মোট পদসংখ্যা: ২৯৫টি
- পদ ক্যাটাগরি: ১১টি
- গ্রেড: ১৭ থেকে ২০
- আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন করতে হবে: https://pmgcc.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট: https://pmgcc.bdpost.gov.bd
পদভিত্তিক নিয়োগের বিস্তারিত
১. পোস্টম্যান
- গ্রেড: ১৭
- বেতন স্কেল: ২১,৪০০–৫১,৯০০ টাকা
- পদসংখ্যা: ১৩টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএসহ উত্তীর্ণ হতে হবে।
২. মেইল গার্ড
- গ্রেড: ১৭
- বেতন স্কেল: ২১,৪০০–৫১,৯০০ টাকা
- পদসংখ্যা: ৯টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএসহ উত্তীর্ণ হতে হবে।
৩. স্ট্যাম্প ভেন্ডার
- গ্রেড: ১৮
- বেতন স্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা
- পদসংখ্যা: ৩টি
- যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্যাকার
- গ্রেড: ১৯
- বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০ টাকা
- পদসংখ্যা: ৫৮টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৫. মেইল ক্যারিয়ার
- গ্রেড: ১৯
- বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০ টাকা
- পদসংখ্যা: ৪৮টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৬. প্যাকার কাম মেইল ক্যারিয়ার
- গ্রেড: ১৯
- বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০ টাকা
- পদসংখ্যা: ৬টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৭. অফিস সহায়ক
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
- পদসংখ্যা: ১২টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৮. বাবুর্চি/অ্যাটেনডেন্ট
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
- পদসংখ্যা: ২টি
- যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৯. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
- পদসংখ্যা: ৭টি
- যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বিশেষ শর্ত: এ পদের ৮০ শতাংশ পদ হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের মাধ্যমে পূরণ করা হবে।
১০. রানার
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
- পদসংখ্যা: ১২৭টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১১. নিরাপত্তা প্রহরী
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
- পদসংখ্যা: ১০টি
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ডাক বিভাগের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন লিংক: https://pmgcc.teletalk.com.bd
আবেদন শুরুর সময় ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, জেলা কোটা, আবেদন ফি ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



