tanaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে...
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৃষ্টি উপেক্ষা করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বাংলাদেশের কোনো ছাত্রসংগঠনের ইতিহাসে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার নজির নেই। অথচ নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে ভারতে অবস্থান করে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করছে।

রাকিবুল ইসলাম আরও বলেন, অতীতে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্ররাজনীতিকে কলুষিত করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি কিংবা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপের মতো সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান ছাত্রদল সভাপতি। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেকোনো প্রচেষ্টা ছাত্রদল মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাছির উদ্দীন বলেন, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে গণতন্ত্রকামী বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। একইভাবে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টা ধরে ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। তাদের সক্রিয় ভূমিকার কারণে রাজধানীর কোথাও আওয়ামী লীগ বা তাদের সহযোগীরা কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি বলে দাবি করেন তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।