tanaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে...
প্রচ্ছদজাতীয়ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্যসহ গ্রেপ্তার ৪০১

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্যসহ গ্রেপ্তার ৪০১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যসহ ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।