tanaka

দুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৬ লাখ টাকার বিদেশি মদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে...
প্রচ্ছদসারাদেশমিছিলের প্রস্তুতিকালে আ. লীগ নেতাসহ ১৪ জন আটক

মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ নেতাসহ ১৪ জন আটক

পাবনা শহরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আব্দুল ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা মাইক্রোবাসে করে শহরে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এবং নাশকতার পরিকল্পনা ছিল।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।