tanaka
প্রচ্ছদসারাদেশশ্রীমঙ্গলে দোকানে ঢুকে পড়া গন্ধগোকুল উদ্ধার

শ্রীমঙ্গলে দোকানে ঢুকে পড়া গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকান থেকে গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রিপা মার্কেটের একটি দোকান খোলার সময় হঠাৎ একটি গন্ধগোকুল ভেতরে ঢুকে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে দোকানের মালিক সুবল দাশ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে উদ্ধার করা প্রাণীটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা গন্ধগোকুলটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হবে।