tanaka
প্রচ্ছদরাজধানীসড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত

সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত

রাজধানীর মিরপুরে গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম শামীম (৪৭)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”  এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি সকালে সেখানে কবর্তব্যরত অবস্থায় ছিলেন। এ সময় একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।