যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ যে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনেছে, তার মধ্যে এ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ গম দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম বাংলাদেশে পৌঁছেছে। সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এ আমদানি দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।



