tanaka

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের ইতিবাচক মনোভাব বেশি, ভারতে তুলনামূলক কম: পিউ জরিপ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের মধ্যে একে অপরকে নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। এতে দেখা গেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার...
প্রচ্ছদরাজধানীমডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৬টার দিকে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাটারা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় গিয়ে রিধিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিধির একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনাটি তদন্তের অংশ হিসেবে রিধির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক, মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

মডেলিংয়ের পাশাপাশি রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।