tanaka

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের ইতিবাচক মনোভাব বেশি, ভারতে তুলনামূলক কম: পিউ জরিপ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের মধ্যে একে অপরকে নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। এতে দেখা গেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার...
প্রচ্ছদআন্তর্জাতিকমালয়েশিয়ায় খনিতে অভিযান, ২৪ বাংলাদেশিসহ আটক ৪৯ অভিবাসী

মালয়েশিয়ায় খনিতে অভিযান, ২৪ বাংলাদেশিসহ আটক ৪৯ অভিবাসী

মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় লৌহ আকরিকের একটি খনিতে অভিযান চালিয়ে ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল থেকে পড়ে আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে খনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, অভিযান শুরুর আগে সন্দেহ এড়াতে নিজস্ব যানবাহনের পরিবর্তে অন্য যানবাহন ব্যবহার করে তারা খনি এলাকায় প্রবেশ করেন। মূল সড়ক থেকে খনিটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলির তথ্য অনুযায়ী, আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।

আটক ব্যক্তিদের মধ্যে ছয় নারী ও দুই শিশুও রয়েছে। তাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে।

লোকমান এফেন্দি জানান, অভিযানের খবর পেয়ে খনিতে অবস্থানরত বিদেশিরা বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। কয়েকজন খনির পানিতে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন।

এ সময় এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল বেয়ে পালানোর চেষ্টা করলে পা পিছলে পড়ে যান। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর ওই ব্যক্তিকেও আটক করা হয়েছে।