tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসচিবালয় ঘেরাও কর্মসূচি সমর্থন করে না জনগণ: নুরুল হক নুর

সচিবালয় ঘেরাও কর্মসূচি সমর্থন করে না জনগণ: নুরুল হক নুর

অ্যাঙ্কর ইনট্রো:
সাড়ে পাঁচ মাসের সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেছেন, সরকারের বিরুদ্ধে বর্তমান সমালোচনার পেছনে হিংসা ও বিদ্বেষ কাজ করছে।

ভয়েসওভার:
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল ও আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, প্রশাসনকে আরও জনবান্ধব হতে হবে, যাতে সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি কমাতে শিগগিরই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো উন্নয়নের দাবিকে যৌক্তিক উল্লেখ করে নুর বলেন, সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সম্মতিতে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন নিয়েও মত দেন প্রতিমন্ত্রী। তার মতে, মন্ত্রীদের বেতন ন্যূনতম ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের বেতন ৫ লাখ টাকা হওয়া উচিত।

স্বাস্থ্য খাত নিয়েও কথা বলেন তিনি। আটটি বিভাগে স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন বলে জানান নুরুল হক নুর। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সমাপ্তি:
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।