বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিগত জীবন ঘিরে গুঞ্জনের শেষ নেই। মা শ্রীদেবীর মৃত্যুর পর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে আবার ঘনিষ্ঠতা তৈরি হয় তার। দীর্ঘদিন ধরে তারা নিজেদের সম্পর্ক গোপন রাখলেও, গত বছর থেকে তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যেতে শুরু করে। শিখরের নামাঙ্কিত হার পরে নিজেদের সম্পর্কের কথা প্রায় স্বীকারই করে নিয়েছিলেন জাহ্নবী। তিনি নিজেই জানিয়েছিলেন, শিখরকে নিয়ে তিনি বেশ সংবেদনশীল।
তবে সম্প্রতি নতুন করে চমক দিয়েছেন অভিনেত্রী। বি-টাউনের বহুলচর্চিত মুখ ওরহান অবাত্রামণি ওরফে ‘ওরি’-কে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি! প্রশ্ন উঠেছে— এতকিছুর পর হঠাৎ কেন এই পরিচয়?
বলিউডের প্রায় সব তারকার সঙ্গেই সখ্যতা রয়েছে ওরির। যদিও তার প্রকৃত পেশা নিয়ে আজও পরিষ্কারভাবে কিছু জানা যায় না। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। এমনকি নিজের বলিউড অভিষেকের জন্য ওরি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহ্নবীর বাবা বনি কাপুরের প্রতি। উল্লেখযোগ্যভাবে, একসময় নিজেকে সমকামী বলে দাবি করেছিলেন ওরি, যা নিয়েও কম বিতর্ক হয়নি।
জাহ্নবীর কথায়, বিদেশে গেলেই প্রেমপ্রস্তাবের মুখোমুখি হতে হয় তাকে। লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন,
“দেশের বাইরে গেলে আমি বলে দিই, আমি বিবাহিত। ওইদিন একের পর এক ওয়েটার নম্বর দিচ্ছেন, খাবার নিয়ে আসছেন, প্রেমপ্রস্তাব দিচ্ছেন। তখন ওরি আমার সঙ্গে ছিল। আমি ওকে দেখিয়ে বলি— উনিই আমার স্বামী।”
এমন খোলামেলা বক্তব্যে জল্পনা আরও বেড়েছে— শুধুই রসিকতা, নাকি সত্যিই গোপনে বিয়ের ঘটনা রয়েছে এর পেছনে? এখন অপেক্ষা শুধুই জাহ্নবীর স্পষ্ট স্বীকারোক্তির।



