tanaka

যে অভ্যাসগুলো বদলালে কমতে পারে ক্যানসারের ঝুঁকি

ক্যানসার শতভাগ প্রতিরোধ করা সম্ভব নয়। তবে জীবনযাপনের কিছু অভ্যাস পরিবর্তন করলে বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ...
প্রচ্ছদরাজনীতিচরমোনাই পীরকে পাশে বসিয়ে নির্বাচন নিয়ে বক্তব্য দিলেন মামুনুল হক

চরমোনাই পীরকে পাশে বসিয়ে নির্বাচন নিয়ে বক্তব্য দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি ও ‘জুলাই সনদের’ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধান বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

শুক্রবার রাতে ঢাকার ধুপাখোলা মাঠে জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে এ কথা বলেন তিনি। মঞ্চে তার পাশেই উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, “নির্বাচনের আগে ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি দিতে হবে। ২০২৪ সালের ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমেই আধিপত্যবাদকে রুখে দিতে হবে।”

তিনি আরও বলেন, “‘৭২-এর সংবিধানের সঙ্গে আপসের সুযোগ নেই। যারা সেই ব্যবস্থায় ফিরতে চান, তারা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন। আমরা জীবন দিতে পারি, কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেব না।”

ভাস্কর্য স্থাপন প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “শহীদদের নামে কোনো ভাস্কর্য নির্মাণের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। আদর্শের জায়গায় আমরা কোনো ছাড় দেব না।”

মামুনুল হক আরও বলেন, “‘৭২-এর সংবিধান ভারতীয় আধিপত্যের প্রতিফলন। এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আগামীর বাংলাদেশ সেই চেতনার প্রতিরোধ করবে।”