tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগোডাউন থেকে ৪৩০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

গোডাউন থেকে ৪৩০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে মজুত রাখা আনুমানিক ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয়েছে। পরবর্তীতে পুরো ডিজেল সরকারে অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।