tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত, নিশ্চিত করল ইরান

আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত, নিশ্চিত করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইরান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ওই হামলায় মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমী নিহত হন।

এর আগে ইসরায়েলি হামলায় জেনারেল মোহাম্মদ কাজেমী নিহত হওয়ার পর ২০২৫ সালের জুনে খাদেমীকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।