tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবাগেরহাটে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

বাগেরহাটে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

বিয়ে যাত্রা শেষ হলো মৃত্যু যাত্রায়

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বর-কনেসহ নিহতের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ।

নিহতদের মধ্যে রয়েছেন— বর সাব্বির (৩০), নববধূ মারজিয়া আক্তার মিতু (২৫), মিতুর নানী আনোয়ারা (৭০), দাদি রাশিদা বেগম (৭৫), বোন লামিয়া (১২), বরের পিতা আব্দুর রাজ্জাক (৭০), মা আঞ্জুমান বেগম (৬০), বরের ভাবি পুতুল (৩৫), পুতুলের ছেলে আলিফ (১২), বরের বোন ঐশি (৩০), ঐশির স্বামী সামিউল, আব্দুল্লাহ সানি (১২), দেড় বছরের শিশু ইরাম এবং মাইক্রোবাসের চালক নাঈম (৪০)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. মেহনাজ মোশাররফ জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জনের লাশ হাসপাতালে রয়েছে। বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা গেছে, বরযাত্রীরা বিয়ের পর নববধূকে নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া গ্রামে বরের বাড়িতে ফিরছিলেন। পথে বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খুলনা হাইওয়ে পুলিশ সুপার মো. জাকারিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত রয়েছেন।