tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে ডিজেল দেবে ভারত

নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে ডিজেল দেবে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিজেদের চাহিদা মিটিয়ে ভারত বাংলাদেশকে ডিজেল সরবরাহ করতে পারে। বৃহস্পতিবার তিনি বলেন, বাংলাদেশের ডিজেল চাহিদা ভারতের সরকারের দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন সক্ষমতা বিবেচনা করা হবে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আরও কিছু দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ এসেছে, যা ভারত যাচাই করছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানিয়েছিলেন, আপৎকালীন পরিস্থিতিতে অতিরিক্ত ডিজেল চাওয়া হয়েছে। গত বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত ডিজেল চাওয়া হলেও ঠিক পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।

বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকার জ্বালানি সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। বিষয়টি ভারতের সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।