tanaka

চালু হচ্ছে ২০২৭ সালের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। তবে ২০১২ সাল থেকে অযোগ্য বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
প্রচ্ছদজাতীয়হজ শেষে দেশে ফেরা শুরু, ফিরছেন বাংলাদেশি হাজিরা

হজ শেষে দেশে ফেরা শুরু, ফিরছেন বাংলাদেশি হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফিরতি যাত্রা।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশগামী প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়। সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রমের সূচনা হয়।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।

এর আগে ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে হজযাত্রীদের আবাসন, তাঁবু ভাড়া, পরিবহন, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া যাত্রী পরিবহনে নিয়োজিত বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্ত্রণালয়ের দাবি, সার্বিক প্রস্তুতি ও কার্যকর সমন্বয়ের ফলে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে গমন করতে সক্ষম হয়েছেন। হজ পালন শেষে তারা এখন ধাপে ধাপে দেশে ফিরছেন।