সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান (৬৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুর রহমান চট্টগ্রাম জেলার Patiya পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ শেষে বাসায় ফিরছিলেন মফিজুর রহমান। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি মক্কায় কর্মরত ছিলেন।
প্রবাসে তার এই আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়ার মাঝের ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দেশে তার স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রয়েছেন।
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।



