tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়সীমান্ত পাহারার চেয়ে এখন সাইবার নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সীমান্ত পাহারার চেয়ে এখন সাইবার নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে। শুধু ভৌগোলিক সীমান্ত রক্ষা নয়, রাষ্ট্র ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও এখন সমান, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রচলিত ধারণার গণ্ডি থেকে বের করে আধুনিক ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নতুন এই প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুজব ও অপতথ্য মোকাবিলার পাশাপাশি নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।