tanaka

তেল-সোডা-ডিটারজেন্টে তৈরি হচ্ছে নকল দুধ, চিলিং সেন্টার ঘিরে প্রশ্ন

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকায় রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগ উঠেছে। এসব দুধ স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহের অভিযোগ রয়েছে। এতে প্রকৃত খামারিরা ন্যায্য দাম না পাওয়ায় সংকটে পড়েছেন।
প্রচ্ছদজাতীয়জুনজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ২ হাজার ৩১৪

জুনজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ২ হাজার ৩১৪

রাজধানীজুড়ে গত জুন মাসে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ডিএমপির বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১ হাজার ৪৪৬ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।