tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলাআর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে বিশ্বকাপ জিততে পারে ফ্রান্স

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে বিশ্বকাপ জিততে পারে ফ্রান্স

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ফ্রান্স। টানা তিন ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শিরোপা জয়ের দাবিকে আরও জোরালো করেছে দিদিয়ের দেশমের দল। বর্তমান ফর্ম বিবেচনায় অনেক ফুটবল বিশ্লেষকের চোখে এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান ফেবারিট ফ্রান্স।

তবে শিরোপার পথে তাদের সামনে রয়েছে কঠিন সব বাধা। বিশ্বকাপ ট্রফি জিততে হলে নকআউট পর্বে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হবে এমবাপ্পেদের।

শেষ ষোলোতে প্যারাগুয়ে, কোয়ার্টারে মরক্কো?

রাউন্ড অব ৩২-এর বাধা সহজেই পেরিয়েছে ফ্রান্স। এবার শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা জার্মানিকে বিদায় দিয়ে জায়গা করে নিয়েছে। বর্তমান পারফরম্যান্স ও দলগত শক্তির বিচারে এই ম্যাচে স্পষ্ট ফেবারিট ফ্রান্স।

অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৫.৫৪ শতাংশ, বিপরীতে প্যারাগুয়ের সম্ভাবনা ১৪.৪৬ শতাংশ

কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত কঠিন পরীক্ষা দিতে হতে পারে ফরাসিদের। কানাডাকে হারিয়ে শেষ আটে উঠতে পারে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে দারুণ নৈপুণ্য দেখানো আফ্রিকার দলটি এবারও ছন্দে রয়েছে। তবু পরিসংখ্যান ও শক্তির বিচারে এগিয়ে রাখা হচ্ছে ফ্রান্সকেই।

সেমিফাইনালে স্পেন নাকি পর্তুগাল?

কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। তবে স্পেন বিদায় নিলে সুযোগ পেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

যে দলই প্রতিপক্ষ হোক না কেন, অপ্টা সুপার কম্পিউটারের হিসাব বলছে সম্ভাব্য এই লড়াইয়েও এগিয়ে থাকবে ফ্রান্স। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল দেশমের শিষ্যদের।

ফাইনালে আর্জেন্টিনা নাকি ব্রাজিল?

সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারলে শিরোপার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে লাতিন আমেরিকার দুই পরাশক্তি—আর্জেন্টিনা অথবা ব্রাজিল।

ব্র্যাকেট অনুযায়ী, সেমিফাইনালেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের। সেই ম্যাচের বিজয়ী দলই ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে। আর্জেন্টিনা জিতলে কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে, যেখানে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে ফরাসিরা। আর ব্রাজিল ফাইনালে উঠলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে এমবাপ্পেরা।

অর্থাৎ বিশ্বকাপ জয়ের পথে ফ্রান্সকে সম্ভাব্যভাবে প্যারাগুয়ে, মরক্কো, স্পেন বা পর্তুগাল এবং সবশেষে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারাতে হবে। বর্তমান ফর্ম ও অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অবশ্য বলছে, সেই কঠিন পথ পাড়ি দিয়ে শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফরাসিদের।