tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশসাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদের মৃত্যু

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদের মৃত্যু

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি সেলিমা আহমাদ মেরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণকারী সেলিমা আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে হোমনা ও তিতাস উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

তার মৃত্যুতে পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।