tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাসৌদিকে উড়িয়ে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে স্পেন

সৌদিকে উড়িয়ে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে স্পেন

প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিল স্পেন। আক্রমণাত্মক ফুটবলে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। রোববার (২১ জুন) আটলান্টায় অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে স্প্যানিশরা।

দলের তরুণ তারকা লামিন ইয়ামালকে এবার শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়। সেই আস্থার প্রতিদান দিতে সময় নেননি বার্সেলোনার এই উইঙ্গার। ম্যাচের মাত্র ১০ মিনিটেই দুর্দান্ত এক গোলে স্পেনকে এগিয়ে দেন তিনি। র মঞ্চে এটিই ছিল ইয়ামালের প্রথম গোল, আর প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই তিনি নিজের সামর্থ্যের ঝলক দেখান।

১৮ বছর ৩৪৩ দিন বয়সে গোল করে বিশ্বকাপে স্পেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন ইয়ামাল। এই তালিকায় তার ওপরে আছেন গাভি, যিনি ২০২২ বিশ্বকাপে ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করেছিলেন।

জাতীয় দলের জার্সিতে এটি ছিল ইয়ামালের সপ্তম গোল। ২৭ ম্যাচে তার অ্যাসিস্টের সংখ্যাও এখন ১২।

বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোল করার নজির এতদিন ছিল কেবল ব্রাজিল কিংবদন্তি পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে ম্যাচের প্রথম গোল করেছিলেন তিনি। ৬৮ বছর পর সেই বিরল কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল।

প্রথম গোলের পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি স্পেন। মিকেল ওইয়ারসাবাল সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে নিখুঁত ফিনিশে দলের দ্বিতীয় গোল করেন। এরপর অল্প সময়ের ব্যবধানে নিজের জোড়া গোল পূর্ণ করে স্কোরলাইন ৩-০ করেন এই ফরোয়ার্ড। সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় স্পেন।

বিরতির আগে ও পরে আরও কয়েকটি সুযোগ তৈরি করে স্পেন। শেষ পর্যন্ত আরেকটি গোল যোগ করে ৪-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে তারা। এই জয়ে গ্রুপ পর্ব থেকে নকআউটের পথে অনেকটাই এগিয়ে গেল ইউরোপের শক্তিশালী দলটি।