tanaka
প্রচ্ছদজাতীয়সরকারি চাকরিতে নবম পে স্কেলে সর্বোচ্চ দ্বিগুণ মূল বেতনের সুপারিশ

সরকারি চাকরিতে নবম পে স্কেলে সর্বোচ্চ দ্বিগুণ মূল বেতনের সুপারিশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনাও উঠে এসেছে চূড়ান্ত প্রতিবেদনে।

প্রস্তাব অনুযায়ী, বাস্তবায়নের প্রথম বছরে সংশোধিত মূল বেতন কার্যকর করা হবে। পরের বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সচিব কমিটির সব সদস্য নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করায় এটি বাস্তবায়নের প্রক্রিয়াও আরও এগিয়েছে।

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নবম পে স্কেল সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে ‘নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামের অংশে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক উল্লেখ করা হয়।

ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি যুক্ত করলে এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

কমিশনের প্রস্তাবে সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা

অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

কমিশন বিদ্যমান ২০টি গ্রেড রাখার সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

পরবর্তী সময়ে কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি ও আর্থিক বিষয় পর্যালোচনা করে প্রস্তাব তৈরির জন্য ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।

১ জুলাই থেকে বাস্তবায়নের উদ্যোগ

এর আগে ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পেয়ে আসছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দের তথ্য উল্লেখ করা হয়েছে।

নবম পে স্কেল কার্যকর হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্তভাবে কত শতাংশ বেতন বাড়বে, কোন সময় থেকে কোন ধাপে তা কার্যকর হবে এবং বাড়িভাড়াসহ অন্যান্য