tanaka

নিম্নচাপের প্রভাবে ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের ১৫টি অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে...
প্রচ্ছদআন্তর্জাতিকমেট্রোতে নারীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত

মেট্রোতে নারীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত

ভারতের দিল্লি মেট্রোর একটি ট্রেনের ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগ উঠেছে এক সিআইএসএফ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। অভিযোগের পর ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছাকাছি একটি ট্রেনের কামরায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ওই কর্মকর্তার ফোনে নারীর ছবি দেখতে পাওয়ার পর বিষয়টি নিয়ে সহযাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যাত্রী ওই নিরাপত্তাকর্মীর মোবাইল ফোন পরীক্ষা করতে চান। ফোনের গ্যালারিতে সংশ্লিষ্ট নারীর ছবি দেখতে পাওয়ার পর তারা ছবিগুলো মুছে ফেলার জন্য তাকে চাপ দেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাত্রীদের সঙ্গে ওই কর্মকর্তার হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে সিআইএসএফ অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

সিআইএসএফ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিআইএসএফ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দিল্লি মেট্রোতে যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।